সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সবার দোয়া চেয়ে ইংল্যান্ড গেলেন তাসকিন

Paris
Update : রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস : কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলেই দেশে ফিরতে হয়েছিল তাসকিন আহমেদকে। চোট পুরোপুরি সেরে না উঠায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজেও খেলা হবে না ডানহাতি এ ফাস্ট বোলারের। তবে তাকে সঠিক চিকিৎসায় দ্রুত সারিয়ে তুলতে সম্ভাব্য সবই করতে চায় বিসিবি। যার অংশ হিসেবেই গত শুক্রবার চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছেন তাসকিন। গত শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে বিমানে চড়েছেন তিনি। যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাকে প্রার্থনায় রাখুন।’

লন্ডনে তাসকিনের অপেক্ষায় আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগামী ১০ মে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হবে তরুণ এই ক্রিকেটারকে। ঈদের আগে এক সাক্ষাৎকারে তাসকিন বলেছিলেন, অস্ত্রোপচার হয়তো লাগবে না। তবে ইনজেকশন দেওয়া লাগতে পারে তার। অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। শ্রীলঙ্কার পর বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। জুনে ক্যারিবিয়ানে তাসকিনকে পূর্ণ ফিট পেতেই বিসিবির এত চেষ্টা। ঈদের আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন তাসকিন। তাসফিন-তাইবাকে নিয়ে ডানহাতি এই পেসারের পরিবার এখন পরিপূর্ণ।


আরোও অন্যান্য খবর
Paris