সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ম্যাচ ফিক্সিংয়ের ঘটোনায় ৬ টেনিস খেলোয়াড়ের দণ্ড

Paris
Update : রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস : ম্যাচ ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হওয়ায় স্পেনের ছয় টেনিস খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি। তাদের কারাদণ্ডের শাস্তিও শোনানো হয়েছে। জানা গেছে, স্পেনের একটি আদালতে ছয় খেলোয়াড়ের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। ফলে তাদের ৭ থেকে ২২ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে। ছয় খেলোয়াড়ের মধ্যে জর্জে মার্সে ভিদ্রি ও মার্ক ফর্নেল মেস্ট্রেস টেনিসের র‌্যাংকধারী। এ ছাড়া পেদ্রো বার্নাবে ফ্র্যাংকো কার্লোস ওর্টেগা, জেমি ওর্টেগা ও মার্কোস টোরালবো নামের বাকি চার টেনিস তারকা তালিকাভুক্ত নন।

দোষী টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সাজা হয়েছে মেস্ট্রেসের। তাকে ২২ বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সবাইকে টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি নিষিদ্ধ করেছে। ফলে জেল থেকে বের হওয়ার পর তারা খেলা বা কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এমন সময় এই ছয়জনের শাস্তি ঘোষণা হলো, যখন স্পেনে চলছে মাদ্রিদ ওপেন।

শাস্তি ঘোষণার পর টেনিস ইন্টেগ্রিটি এজেন্সির সিইও জনি গ্রে বলেন, ‘টেনিসে এমন পরিকল্পিত অপরাধ সাধারণত আমরা দেখিনি। পুরো চক্রকে সবার সামনে আনার জন্য এবং তাদের শাস্তি দেওয়ার জন্য আদালতকে ধন্যবাদ। এই শাস্তির ফলে সবার কাছে একটা বার্তা গেল যে, ম্যাচ ফিক্সিং অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেলে যেতে হবে। ‘


আরোও অন্যান্য খবর
Paris