সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিশ্বকাপ জয় করে ২০২২ সাল শেষ করতে চান নেইমার

Paris
Update : রবিবার, ৮ মে, ২০২২

এফএনএস : সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতে দলটি। এরপর চারটি বিশ্বকাপ কেটে গেলেও আর বিশ্বকাপ জেতিনি ব্রাজিল। এবার ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বুনছে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই দলটি। বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জানিয়েছেন, বিশ্বকাপ জিতেই ২০২২ সালটা শেষ করতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এবার পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চেয়েছিলাম।

কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই। ’ নেইমার আরো বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। এটার জন্য আমি আমার জীবন দিয়ে দেব। আমি দুটি বিশ্বকাপ খেলেছি এবং আমি জানি কিভাবে খেলতে হয়। আপনি যদি তৈরি না থাকেন, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার সুযোগ হাতছাড়া করতে চাই না। ’ সূত্র : গোলডটকম


আরোও অন্যান্য খবর
Paris