বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য রক্ত দিতে প্রস্তুত: মিনু

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের সব থেকে সফল রাষ্ট্রনায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। তিনি ছিলেন বলে বাংলাদেশ নামে একটি ভুখন্ড তৈরী হয়েছে। দেশের স্বাধীনতা যুদ্ধে সব থেকে বেশী বিএনপি সমর্থিত ব্যক্তিরাই অংশগ্রহন করেছিলে। গতকাল বুধবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সামনের রাস্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েকৃত মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা শরীরের সবটুকু রক্ত দিতে প্রস্তুত। তিনি তারেক রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবী জানান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র উপদেষ্টা আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, মহানগর বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুল হক, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক শুকুর আলী, ২৩ নং ওয়ার্ড সাােবক কাউন্সিলর বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।


আরোও অন্যান্য খবর
Paris