সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Paris
Update : শনিবার, ৭ মে, ২০২২

এফএনএস : আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়ান গেমস। কিন্তু নির্দিষ্ট সময়ে তা শুরু হচ্ছেনা। শুক্রবার এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া অনির্দিষ্টকালের জন্য এ আসর স্থগিত ঘোষণা করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থগিত রাখার কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে।

শুক্রবার এশিয়ান গেমসের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তীতে এই আসরের নতুন শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।’

চীনে করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরকারি বিধিনিষেধ প্রদান করা হয়েছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।


আরোও অন্যান্য খবর
Paris