সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

সরকারি চাকরি জীবীদের এসিআর পুরোন ফরমেও দাখিল করা যাবে

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

এফএনএস : নতুন ফরমের সঙ্গে পুরোনো ফরমেও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিল করা যাবে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২০ সালের সকল বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন দাখিলের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী উভয় ফরমই গ্রহণযোগ্য হবে।

আগের মতোই ২৫টি বিষয়ের মূল্যায়ন থাকলেও নতুন ফরমে নৈতিক ও সততাকে শীর্ষে রেখে গত ৭ জানুয়ারি এ-সংক্রান্ত নতুন অনুশাসনমালা জারি করা হয়েছে। একই সঙ্গে ২০১২ সালের অনুস্বাক্ষর লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালাও বাতিল করে নতুন অনুশাসনমালা জারি করা হয়। এখন থেকে যারা গোপনীয় অনুবেদন জমা দেবেন তাদের নতুন ফরম পূরণ করে বার্ষিক গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে।

যারা অনুশাসনমালাটি জারির আগেই এ বছরের গোপনীয় অনুবেদন জমা দিয়েছেন অথবা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করেছেন তাদেরকে নতুন ফরমে জমা দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এসিআর ফরমে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris