সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ইংল্যান্ডে বর্ষসেরা ফুটবলার সালাহ

Paris
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এফএনএস : ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ২০২১-২২ সালে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিশরীয় তারকামোহাম্মেদ সালাহ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সালাহর নাম ঘোষনা করে এফডব্লিউএ। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২২ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার সালাহ। আর সব মিলিয়ে ৪৪ ম্যাচে ৩০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ।

ভোটের হিসেবে ম্যানচেষ্টার সিটির কেভিন ডে ব্রুইনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলান রাইসকে পেছনে ফেলেন সালাহ। দ্বিতীয়বারের মত এফডব্লিউএর সেরা ফুটবলার হয়েছেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সালাহ। রোমা থেকে এসে প্রথম মৌসুমেই ঐ স্বীকৃতি পেয়েছিলেন তিনি। ঐবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ। অভিষেক মৌসুমে যা যেকোন ফুটবলারের জন্য রেকর্ড।


আরোও অন্যান্য খবর
Paris