সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরে শ্রীলংকার নতুন ফিল্ডিং কোচ রোক্স

Paris
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এফএনএস : ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্টন রোক্সকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। গত ৭ মার্চ থেকে রোক্সের নিয়োগ কার্যকর করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা রোক্স একসময় নেদারল্যান্ডস পুরুষ দলের কোচ ছিলেন। এবার শ্রীলংকা জাতীয় দল ও হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিবেন রোক্স।

এর আগে নটিংহ্যামশায়ার কাউন্টির সহকারী ফিল্ডিং কোচ ছিলেন তিনি। আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লংকানদের ফিল্ডিং বিভাগ সামলাবেন রোক্স। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৪টি করে প্রথম শ্রেনির ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী রোক্স।


আরোও অন্যান্য খবর
Paris