সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় সাকিব

Paris
Update : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এফএনএস : টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে ৪০৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। গত বুধবার শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর বাকি ৫ জন কারা, তা সমর্থকদের আইডিয়া করতে বলা হয়েছে। তবে ওই পাঁচ জন কোন দেশের তা জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

শীর্ষে থাকা শেন ওয়াটসনের রেটিং ৫৫৭। দুই নম্বরে রয়েছে একজন পাকিস্তানি। তার রেটিং ৪১২। তিনে সাকিব আল হাসান। চারে ৩৯৭ রেটিং নিয়ে একজন অস্ট্রেলিয়ান। পাঁচে ৩৬৩ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ভারতের যুবরাজ সিং। ছয় নম্বরে একজন শ্রীলঙ্কান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। নয়ে ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।


আরোও অন্যান্য খবর
Paris