সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

Paris
Update : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এফএনএস : জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। সেখানে গ্রুপ ‘ই’তে স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই পর্বের আগে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ায়। ১ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক ভিডিও বার্তায় প্রীতি ম্যাচের প্রতিপক্ষের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ১৬ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।

কয়েক দিন সারাহ রিসোর্টে ক্যাম্প হওয়ার পর বাকি কয়েক দিন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ২৭ মে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে মালয়েশিয়া যাবে হাভিয়ের কাবরেরার দল। সর্বশেষ মার্চের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতেও পায়নি জয়ের দেখা। মালেতে স্বাগতিক মালদ্বীপের কাছে হেরেছে ২-০ গোলে এবং ঘরের মাঠ সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেন জামাল ভুঁইয়ারা। এর ফলে ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমে ১৮৮তম অবস্থানে বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris