সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

তামিমের সেঞ্চুরি, ৪ রানের জন্য পারলো না এনামুল

Paris
Update : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এফএনএস : দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান ডিপিএলেও। গত ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার আবারও শতক হাঁকালেন এই ওপেনার। বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সর্বোচ্চ ১৩৭ রান করেছেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ১৩২ বলে সাজানো ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ছয়টি ছক্কা, স্ট্রাইকরেট ১০৩.৭৯।

দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ রান করেছেন অবিশ্বাস্য ফর্মে থাকা এনামুল হক বিজয়। মাত্র ৪ রানের জন্য শতক মিস করলেও আরও একটি রেকর্ড ঠিকই নিজের নামে করে নিয়েছেন এই ওপেনার। এর আগে ডিপিএলের এক আসরে সর্বোচ্চ আটটি অর্ধশতক হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম ও রকিবুল হাসান। নাঈমের রেকর্ডটি ছিল ২০১৪-১৫ আসরে। রকিবুল সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ২০১৮-১৯ সেশনে। এবার তাদেরকে পেছনে ফেলে রেকর্ডটি সম্পন্ন নিজের করে নিলেন এনামুল বিজয়।


আরোও অন্যান্য খবর
Paris