সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আগামী আগস্টে মুক্তি পাচ্ছে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’

Paris
Update : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এফএনএস : চিত্রপরিচালক এখলাস আবেদিন। ঢাকাই সিনেমার একজন ব্যতিক্রমধর্মী পরিচালক। সিনেমা পরিচালনার পাশাপাশি তিনি একজন চিত্রনাট্য লেখক, গীতিকার ও সুরকার। অসংখ্য গান আছে তার বিভিন্ন গায়ক গায়িকার ঠোঁটে। ২০১৬ সালে ‘ভালোবাসাপুর’ নামক একটি সিনেমা দিয়ে চিত্রপুরিতে আগমন। এরপর গল্প, গান আর সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ততা এখন তার। বেশ কিছুদিন আগে শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত একটি সিনেমার শুটিং।

বর্তমানে ট্যাবু নামের একটি সিনেমার চিত্রনাট্য শেষ করেছেন। এদিকে তিনি জানান, শিগগিরই মুক্তি পাচ্ছে তার পরিচালিত সিনেমা ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। ছবিটির হল বুকিং শুরু হয়েছে এরইমধ্যে। ছবিটির প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার ছবিটি একটি থিয়েটিরিয়াল সিনেমা। মানে সিনেমার মধ্যে সিনেমা। গল্পটি বুঝতে হলে পুরো সিনেমাটি দেখতে হবে। ১৯ আগস্ট মুক্তি দেয়ার ইচ্ছে আছে।

জাতির পিতাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। আমি যখন সিনেমাটির গল্প লেখা শেষ করি ও শুটিং শুরু করি তখন কিন্তু কেউ বঙ্গবন্ধুকে নিয়ে কাজ শুরু করেনি। ভালোলাগার বিষয় এখন অনেক কাজ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে। একটা আবহ তৈরি হয়েছে।’ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, শর্মিমালা, রিয়াজ, সোহানা সাবা, ফজলুর রহমান বাবু, মাসুম আজিজ, সুব্রত, সুজাতা, বড়দা মিঠু প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris