৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঘুষ লেনদেনের ঘটনায় তানোর ভূমি অফিসের সেই কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ৮:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
ঘুষ লেনদেনের ঘটনায় তানোর ভূমি অফিসের সেই কর্মকর্তাকে বদলি
বিজ্ঞাপন

এফএনএস : প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস হওয়ার পর রাজশাহীর তানোর উপজেলা ভ‚মি অফিসের সেই কমকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে রাজশাহীর তানোর থেকে নাটোরের নলডাঙ্গায় বদলি করা হয়েছে। ঈদের আগেই বৃহস্পতিবার তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত ওই বদলি আদেশ এরইমধ্যে তার কাছে পৌঁছে গেছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, আজ বৃহস্পতিবারই সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে নতুন কর্মস্থল নাটোরে নলডাঙ্গা ভ‚মি অফিসে যোগ দিতে হবে। গতকাল বুধবার তিনি রাজশাহীর তানোর ভ‚মি অফিস থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

স¤প্রতি জমি খারিজ করে দেওয়ার জন্য এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নেন রাজশাহীর তানোর উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোদ্দার। এরপর ওই ঘুষ নেওয়ার একটি ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক কৃষককে ভ‚মি অফিসের পাশে ডেকে তার কাছ থেকে ঘুষ নিতে দেখা যায় ওই সার্ভেয়ারকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন