সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মুখোমুখি শাকিব-বুবলী

Paris
Update : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

এফএনএস : মুখোমুখি শাকিব খান ও বুবলী। তবে কী নিয়ে তারা মুখোমুখি অবস্থানে? ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। একটি গলুই ও আরেকটি বিদ্রোহী। যার একটি সিনেমায় শাকিবের বিপরীতে পূজা চেরী আরেকটিতে শবনম বুবলী। শাকিবের দুটি সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র গলুই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। তারকায় তারকায় যুদ্ধ হয় সিনেমার ময়দানে। তবে সেই ময়দানটা কোনো উৎসবে হলে যুদ্ধটা আরও বেড়ে যায়। যুদ্ধটা শক্তির নয়, যুদ্ধটা জনপ্রিয়তার, নতুন সিনেমার মাধ্যমে দর্শকের কাছে প্রশংসা পাওয়ার।

তাই সিনেমা মুক্তির আগে থেকেই প্রচারণায় অংশ নেন চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা। ঢাকাই সিনেমায় এবার ঈদে চারটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। একটি গলুই ও আরেকটি বিদ্রোহী। যার একটি সিনেমায় শাকিবের বিপরীতে পূজা চেরী আরেকটিতে শবনম বুবলী। শাকিবের দুটি সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র গলুই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে বুবলী বিদ্রোহীর প্রচারণায় অংশ নিয়েছেন। আর এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় বইছে অন্য হাওয়া।

সংশ্লিষ্টরা বলছেন, শাকিব-বুবলী এবার একক নয়, এবার দুজনেই মুখোমুখি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সিনেমার প্রচারণায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন শাকিব-বুবলী। গেল কয়েক বছর ঈদ মানেই শাকিব-বুবলী জুটির সিনেমা। তবে এবার ঢালিউড সিনেপাড়ার দর্শকরা ভিন্ন স্বাদ নিতে যাচ্ছেন। শাকিব-বুবলী জুটি ছাড়াও আছেন, শাকিব-পুজী,সিয়াম-পুজা জুটিরও সিনেমা।


আরোও অন্যান্য খবর
Paris