৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৪৭১ শিক্ষক নিয়োগের সুপারিশ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ৭:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
৪৭১ শিক্ষক নিয়োগের সুপারিশ
বিজ্ঞাপন

এফএনএস : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গত সোমবার রাতে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খানের সই করা অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ভোকেশনাল কর্মসূচির জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন চলমান অবস্থায় রয়েছে।

এ অবস্থায় নিয়োগ সুপারিশ দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৮ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত সোমবার ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। প্রার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয় জানানো হয়েছে। আরও বলা হয়, ১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেওয়ায় নিয়োগ সুপারিশ করা হয়নি। আগামী ১২ মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গন্য হবে। আর নিয়োগ সুপারিশ পাওয়া ৪৭১ জন প্রার্থীকে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি নিয়োগ দেবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন