সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

বাংলাদেশকেই শক্তিশালী ভাবছেন ক্যারিবীয় কোচ

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

এফএনএস : ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা টাইগারদের কাছে সিরিজটি নিয়ে আগ্রহের কমতি নেই। যদিও করোনার দোহায় দিয়ে সফরে আসেনি উন্ডিজের শক্তিশালী দল। তবে সিরিজে বাংলাদেশকেই শক্তিশালী ভাবছেন ক্যারিবীয় কোচ। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যারিবীয় কোচ বলেন, ‘বাংলাদেশ স্পষ্ট ফেভারিট। কারণ, তারা ঘরের মাঠে ভালো খেলে। আমরা এ ব্যাপারে দ্বিমত করতে পারি না। আবার এটাই আমাদের বিশ্বকাপ প্রস্তুতির শুরু।

এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে, কাজেই এটাই শুরু। এখানে যদি তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে ভালো করেন, তাহলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেলেন, যেখানে কেউ আপনাকে সরাতে পারবে না। এই সুযোগটা শুধু আপনারই।’ সিমন্স আরো বলেন, ‘যেকোনো সিরিজই আমরা খেলতে নামি জয়ের জন্য। হ্যাঁ, বলতে পারেন, আমাদের পুরো দল এখানে নেই। কিন্তু যারা আছে, তারা ভালো করতে চায়, খুবই ক্ষুধার্ত ও এই কন্ডিশনে খেলতে ও লড়াই করতে মুখিয়ে আছে।

আমরা দেশ ছেড়েছি জয়ের লক্ষ্য নিয়েই। অভিজ্ঞতা প্রায় সময় ভূমিকা রাখে বটে। আমাদের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। তবে কখনো তাড়না ও ক্ষুধা দিয়ে অভিজ্ঞতাকে পেছনে ফেলা যায়। আশা করি এই সিরিজে এমন কিছুই হবে।’ কোয়ারেন্টিন পর্ব শেষ করে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে।

আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।


আরোও অন্যান্য খবর
Paris