সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিপিএল ফুটবল লীগ স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারালো বসুন্ধারা কিংস

Paris
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

স্পোর্টস রিপোটার : টঙ্গীতে লীগের প্রথম পর্বের খেলায় স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে ১-২ গোলে হারে লীগ টেবিলে র্শীষে অবস্থান করা বসুন্ধারা কিংস। স্বাধীনতা ক্রীড়া সংঘের হোম গ্রাউন্ডে তাদের ২-০ গোলে পরাজিত করে হারের প্রতিশোধ তুলে নেয় হ্যাট্রিক শিরোপার লক্ষে এগিয়ে থাকা বসুন্ধারা কিংস। গতকাল রোববার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় লীগের খেলায় ব্রাজিলিয়ার স্টাইকার মিগেল ফেরিরা ডামাস্কিনোর জোরা গোলে ২-০ গোলে পরাজিত করে লীগ টেবিলে নিচের দল স্বাধীনতা ক্রীড়া সংঘকে। খেলা ২৮ ও ৩৭ মিনিটে দলের পক্ষে গোল দুটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়াডটি।

প্রচন্ড গরমে উভয় দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাতে ব্যর্থ হলে খেলাটি প্রায় নিষ্প্রাণ হয়ে পরে। খেলার দ্বিতীয়র্ধায়ে কোন দল আর কোন গোল করতে ব্যর্থ হলে খেলায় ২-০ গোলে জয় লাভ করে মাঠ ছাড়ে বসুন্ধারা কিংস। বসুন্ধারা কিংস ১২ খেলা শেষে ২৯ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে র্শীষে অবস্থান করছে। এদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘ ১২ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে। আগামী আজ সোমবার বেলা ৩.৩০ মিটিটে মুক্তিযুদ্ধ স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে সাইফ স্পোটিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris