সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার পরই টাইগার শিবিরে দুঃসংবাদ

Paris
Update : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

এফএনএস : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলংকা। ১৫ মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই সিরিজকে সামনে রেখেছে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। আর দক্ষিণ আফ্রিকা সিরিজে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। গতকাল রোববার আসন্ন শ্রীলংকা সিরিজের দল ঘোষণা করে।

মুমিনুল হককে অধিনায়ক রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করা বাংলাদেশ দলে ফিরেছেন দীর্ঘদিন সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান। এদিকে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। ফিট হওয়া সাপেক্ষে স্কোয়াডে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পাওয়া তাসকিন আহমেদ নেই এই স্কোয়াডে।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে নতুন দুই মুখের দেখা মিলেছে। দুই পেসার রেজাউর রহমান রাজা এবং শহিদুল ইসলামকে প্রাথমিক স্কোয়াডে সুযোগ দিয়েছে বিসিবি। পেসার শরিফুল ইসলাম পুরোপুরি সুস্থ হলেই কেবল মূল দলে তার অন্তর্ভুক্তি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে মিরপুর শের-ই-বাংলায় হবে দ্বিতীয় টেস্টটি।

এদিকে শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ দলে চলছে চোটের মিছিল। চোটের কারণেই এই সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। পুরোপুরি ফিট হয়ে ওঠেননি শরিফুল ইসলামও। এবার চোটে পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। গতকাল রোববার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন চোটে পড়েছেন শেখ জামালের হয়ে খেলা মিরাজ ও মুশফিক। তবে এর মধ্যে মুশফিকরে অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও হাসপাতালে নিতে হয়েছে মিরাজকে।

বিকেএসপিতে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় মৃত্যুঞ্জয়ের করা বলে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পেয়েছেন মিরাজ। ব্যথা পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই স্পিনার। পরে দ্রুত দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। এরপর হাসাপাতালে নিয়ে যাওয়া হয় মিরাজকে। মিরাজের আগে পায়ের গোড়ালিতে চোট পান মুশফিক। তিনিও ব্যথা পেয়ে হাঁটেন ড্রেসিংরুমের পথে।

মুশফিক-মিরাজের চোট নিয়ে দলের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে, ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। আর মিরাজের আঙুল একটু ফেটে গেছে। আর আঙুলের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে।’

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজটি হবে। সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। আর, দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে ২৩ মে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের দলে মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ দুজনই আছেন।


আরোও অন্যান্য খবর
Paris