১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বোলিং কোচের দায়িত্ব পেলেন উমর গুল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ৮:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
বোলিং কোচের দায়িত্ব পেলেন উমর গুল
বিজ্ঞাপন

এফএনএস : টি-টোয়েন্টির শুরুর দিকের বড় তারকা তিনি। ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে তার ছিল অসামান্য অবদান! অবসরে চলে যাওয়া সেই পেসার উমর গুলকে বোলিং কোচ হিসেবে দেখা যাবে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তাকে নিয়োগ দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

সাবেক ডানহাতি পেসার উমর গুল স্থলাভিষিক্ত হবেন আরেক পাকিস্তানি গ্রেট আবদুর রাজ্জাকের। গুলের মতো একজনকে পেয়ে কোয়েটার মালিকও খুব উচ্ছ্বসিত। নাদিম ওমর বলেছেন, ‘উমরের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ। তার নিয়োগের ফলে মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও উসমান শিনওয়ারিদের অনেক সুবিধা হবে।’ পাকিস্তান সুপার লিগে কোয়াটার হয়েই প্রথম দুই মৌসুম খেলেছেন গুল।

তার বোলিং কোচ হওয়াতে ভীষণ খুশি হেড কোচ মঈন খানও! ৩৬ বয়সী গুল পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন ৪৭টি। ওয়ানডে ১৩০টি ও টি-টোয়েন্টি ৬০টি। এই সংস্করণগুলোতে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন