স্পোর্টস রিপোর্টার : টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ(বিপিএল) এর ২ম পর্বের খেলা আজ রোববার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হবে। এই মাঠে লড়াকু ফুটবল দল বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘ লড়াই করতে নামবে । এখন দেখার বিষয় কে জিতে আর কে হারে। ইতিমধ্যে দুইটি দলই বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুশিলন করে গেছেন।
এই মাঠ সর্ম্পকে জানতে চাওয়া হলে বসন্ধুরা কিংসের দলীয় ম্যানেজার আতাউর রহমান খান ও স্বাধীনতা ক্রীড়া সংঘের দলীয় ম্যানেজার ওয়াসিম বলেন মাঠ পুরোটায় খেলায় উপযোগী আছে কাজেই এই মাঠের সংগে অন্য মাঠের তুলনা করা যায় না।
এখানে আর্ন্তজাতিক মানের খেলাও আয়োজন করা যেতে পারে বলে তারা মতামত ব্যক্ত করেন। ২য় পর্বের এই আসরে ১২টি ক্লাব অংশ গ্রহন করছে। এই গুরুত্বপুর্ন খেলাগুলি উপভোগ করার জন্য রাজশাহী বাসীকে আমন্ত্রন জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী।