স্পোর্টস রিপোর্টার : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় গত শুক্রবার সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়। সেমিতে রাজশাহী শিক্ষা র্বোড মডেল স্কুল এন্ড কলেজ ১০৪ রানের বিশাল ব্যবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলকে হারিয়ে ফাইনালে উঠে। টসে হেরে শিক্ষা বোর্ড ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৭০ রান। দলের পক্ষে সর্বোচ্চ সরিফ ৪৬, মাসাদ ফরিদ ৮৭ ও আল-আমিন ৪৮ রান করেন।
বিপক্ষে আবির ৪২ ও ফারহান ৪৬ রানে ২টি করে উইকেট নেন। জবাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ব্যাট করতে নেমে ২৮ ওভারে ১৬৬ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইরফান ৩৯, সারোয়ার ৩৩ ও তৌসিফ ২৯ রান করেন। বিপক্ষে আসাদুজ্জামান ১৫ রানে ২টি, সাজিদ মাহবুব ৩৩ রানে ৪টি ও সিজান ২২ রানে ৩টি উইকেট নেন। আজ সেমিতে লোকনাথ হাই স্কুল ও বালিয়াপুকুর বিদ্যানিকেতন অংশ নেবে।