সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করাই বাংলাদেশের লক্ষ্য : সাকিব

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দু’টো ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তার আগেই শুরু হয়ে গেছে উত্তেজনা। এবার কেমন খেলবে টাইগাররা, সেটাই বড় প্রশ্ন। ওয়ানডেতে দাপট দেখালেও টেস্টে এখনো ছোট দল বাংলাদেশ। হোক সেটা দেশ কিংবা বিদেশের মাটিতে, টাইগাররা খাবি খাবে এটাই যেন নিয়তি। তবে আসন্ন সিরিজে বাংলাদেশকেই ফেবারিট মানছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব এই সিরিজে খেলবেন।

সেই লক্ষ্যে দেশে ফিরে এসেছেন। খেলছেন রূপগঞ্জের হয়ে ডিপিএলের সুপার লিগও। মূলত শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতেই তার ডিপিএল খেলা। গত শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানালেন, কন্ডিশনের দিক থেকে বাড়তি সুবিধা হয়তো পাওয়া যাবে না। তবু, এই সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই ভালো করার আশা থাকবে। সিরিজ জেতাই লক্ষ্য আমাদের। শ্রীলঙ্কা বেশ ভালো দল, তবুও আমার মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুব বেশি। যদিও দুই দেশের কন্ডিশন প্রায় কাছাকাছি।

তারপরও আমরা সিরিজ জেতার আশা করছি।’ খুব শীগ্রই বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী (১৫ মে) থেকে প্রথম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে থেকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


আরোও অন্যান্য খবর
Paris