সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ডাবল সেঞ্চুরিতে কীর্তি গড়লেন শান মাসুদ

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক আসরটা দুর্দান্ত কাটছে শান মাসুদের। ব্যাট হাতে রানের স্রোত বইয়ে চলেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডের এমন এক পাতায় নাম লেখালেন তিনি, যেখানে নেই পাকিস্তানের আর কেউ। ইংলিশ কাউন্টিতে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই ইনিংসে দ্বিশতকের অনন্য কীর্তিটি শুক্রবার স্পর্শ করেন মাসুদ। লেস্টারশায়ারের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে প্রথম ইনিংসে করেন ২১৯ রান। তার ২৬৮ বল ও ৪০৮ মিনিট স্থায়ী ইনিংসে একটি ছক্কার পাশে চার ২৬টি।

আগের ম্যাচে সাসেক্সের বিপক্ষে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাসুদ খেলেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের সেরা ২৩৯ রানের ইনিংস। যেখানে ২৪০ বল খেলে মারেন ২৪টি চার, উইকেটে ছিলেন ৪৫৯ মিনিট। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান মাসুদ। সেই ১৯৭৮ সালে বিসিসিপি প্যাট্রন ট্রফিতে আরশাদ পারভেজ খেলেছিলেন ২৪৩ ও ২৩৬ রানের ইনিংস। ৮৯ বছর আগে এশিয়ার কোনো ব্যাটসম্যান কাউন্টি ক্রিকেটে টানা দুই ইনিংসে দ্বিশতক করেছিলেন।

১৯৩৩ সালে উস্টারশায়ারের হয়ে ২৩১ ও ২২৪ রানের ইনিংস খেলেছিলেন অবিভক্ত ভারতের নওয়াব ইফতিখারউদ্দিন। লর্ডসে চলতি আসরে ডার্বিশায়ারের প্রথম ম্যাচে মাসুদ দুই ইনিংসে করেন ৯১ ও ৬২ রান। সঙ্গে পরের দুই ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি মিলিয়ে এখন পর্যন্ত চার ইনিংস খেলে তার রান ১৫৭.৭৫ গড়ে ৬১১। ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানের হয়ে ২৫ টেস্টের সবশেষটি খেলেছেন মাসুদ। কাউন্টিতে দারুণ এই পারফরম্যান্সে জাতীয় দলে ফেরার দাবি ৩২ বছর বয়সী এই ওপেনার জানিয়ে রাখছেন ভালোভাবেই।


আরোও অন্যান্য খবর
Paris