সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইসিসির নতুন মহাব্যবস্থাপক ওয়াসিম খান

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মহাব্যবস্থাপক (ক্রিকেট) হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খান। আইসিসির দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। দীর্ঘ আট বছর ধরে আইসিসির মহাব্যবস্থাপকের পদে ছিলেন জিওফ অ্যালার্ডিচ। সম্প্রতি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পান। এতে আইসিসির মহাব্যবস্থাপক পদটি শূন্য ছিল।

এবার সেই শূন্য পদে বসলেন ওয়াসিম। এর আগে তিনি পিসিবি, ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও চান্স টু শাইনের হয়েও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী মাসে তিনি আইসিসির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। নতুন দায়িত্ব পেয়ে খুশি ওয়াসিম বলেন, ‘আইসিসিতে যোগদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই কাজ শুরু করতে আমার তর সইছে না। খেলাটাকে আরো বিস্তৃত ও শক্তিশালী করতে অন্যান্যের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। নারী ক্রিকেটের উন্নতিতে আইসিসির প্রতিশ্রুতিতে আমি রোমাঞ্চিত।’

দেশের হয়ে না খেললেও কাউন্টি দল ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ের হয়ে ৫৮টি প্রথম শ্রেণির ও ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৫১ বছর বয়সী ওয়াসিম। তাকে মহাব্যবস্থাপকের ভূমিকার জন্য স্বাগত জানিয়েছেন অ্যালাডিচ। তিনি বলেন, ‘আইসিসিতে ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ক্রিকেট এবং এর স্টেকহোল্ডারদের সাথে বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন তিনি। আশা করি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। ‘


আরোও অন্যান্য খবর
Paris