সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

এবারই প্রথম ফ্রেঞ্চ কাপের ফাইনালে নারী রেফারি

Paris
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস : পুরুষদের ফ্রেঞ্চ কাপ ফুটবলের ফাইনাল পরিচালনার মাধ্যমে ইতিহাস রচনা করতে যাচ্ছেন নারী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। বৃহস্পতিবার ম্যাচ পরিচালনার দায়িত্ব তার হাতে অর্পণ করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগামী (৭ মে) প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে নিস বনাম নঁতের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন ফ্র্যাপার্ট।

এফএফএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেফারিংয়ের ট্যাকনিক্যাল পরিচালক পাসকাল গ্যারিবিয়ান বলেন, ‘যোগ্য হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছে। ‘ ৩৮ বছর বয়সী ফ্র্যাপার্ট বলেছেন, এমন সুযোগ পাওয়ায় তিনি খুশি ও গর্বিত। ২০১৯ সালে প্রথম মহিলা রেফারি হিসেবে লিগ ওয়ানের ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ট। একই বছর ইউরোপীয় সুপার কাপ এবং ২০২০ সালের শেষদিকে পুরুষদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচও পরিচালনা করেন। জুলাইয়ে মহিলাদের ইউরো টুর্নামেন্টের রেফারি প্যানেলেও স্থান পেয়েছেন ফ্র্যাপার্ট।


আরোও অন্যান্য খবর
Paris