স্পোর্টস রিপোর্টার : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচের শেষ দিন গতকাল শুক্রবার (২২ এপ্রিল) নর্থজোন ১০ উইকেটের বিরাট ব্যবধানে হারায় সাউথজোনকে। নর্থজোন ৯৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে কোন উইকেট না হারিয়ে টার্গেট পুর্ন করে ((৯৬) রান।
মিনহাজুল ৮০ বলে অপরাজিত ৪৫ ও ¦াসিফ ৬৫ বলে অপরাজিত ৩৮ রান করেন। নর্থজোনের নাইম আহমেদ ম্যাচ সেরা নির্বাচিত হওয়ায় তার হাতে ক্রেস্ট তুলে দেন ম্যাচ রেফারী সাইদ মাহবুব উরøাহ।