স্পোর্টস রিপোর্টার : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) বালিয়াপুকুর বিদ্যানিকেতন ৫ উইকেটে হারায় রিভারভিউ কালেক্টরেট স্কুলকে। রিভারভিউ টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ তানভীর তনময় ৩৪, লিমন ২০ ও সামির অপরাজিত ৫৬ রান করেন।
বিপক্ষে ইসতিয়াক ৩৯ রানে ৩টি, সাফাত ২০ ও নাহিদ ৮ রানে ২টি করে উইকেট নেন। জবাবে বালিয়াপুকুর ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫০ রান। দলের পক্ষে সর্বোচ্চ আরাফাত ২৬ ও তাইফিক অপরাজিত ৬৯ রান করেন। বিপক্ষে সামির ৪০ রানে ২টি উইকেট নেন।