স্পোর্টস রিপোর্টার : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় গতকাল মঙ্গলবার লোকনাথ হাই স্কুল ১৪৯ রারে বিশাল ব্যবধানে মসজিদ মিশন একাডেমীকে হারায়। টস জয়ী লোকনাথ ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৯৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ আলিম ৯৮ ও ফাইসাল ৭৪ রান করেন।
বিপক্ষে সালেকিন ৬৬ রানে ৫টি ও সায়েক আমিন ৩৫ রানে ৩টি উইকেট নেন। জবাবে মসজিদ মিশন ব্যাট করতে নেমে ৩৩,৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৪৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাব্বি ৩৫ ও জাকি ২৮ রান করেন। বিপক্ষে সাজিব ২৩ রানে ৪টি ও মোমিন ৩৫ রানে ২টি উইকেট নেন।