স্পোর্টস রিপোর্টার : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচ গতকাল মঙ্গলবার শুর হয়েছে। টস জয়ী সাউথ জোন ব্যাট করতে নেমে ১ম ইনিংশে ৬৫.৩ ওভার খেলে সবকটি উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ২০৮ রান। দলের পক্ষে সিয়াম হোসেন ৫৮,ইমরান ৩০ ও পারভেজ ৪৬ রান করেন।
নর্থজোনের পক্ষে আখতারুজ্জামান ২০ ও রাফিকুজ্জামান ৫০ রানে ২টি করে উইকেট নেন। নর্থ জোন ১ম ইনিংশে ব্যাট করতে নেমে ২৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে দিন শেষে ৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাইম আহম্মেদ অপরাজিত ৪৭ ও সোহাগ আলী অপরাজিত ১৯ রান করেন। সাউথ জোনের রাফিকুজ্জামান ২৭ রানে ১টি উইকেট নেন।