সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

হ্যাটট্রিক বেশি কার মেসি না রোনালদোর?

Paris
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোÑগত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবলের বেশিরভাগ তুলনাই হয়েছে এ দুজনের মধ্যে। এর মধ্যে একটি তুলনা না করলেই নয়। সেটি হলো হ্যাটট্রিক। পেশাদার ফুটবলে মেসি ও রোনালদোর মধ্যে কে বেশি হ্যাটট্রিক করেছেন? শনিবারই ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার রোনালদো। গত কিছুদিন ধরে সমালোচনায় বিদ্ধ হওয়া রোনালদো শনিবার হ্যাটট্রিক করেছেন নরিচ সিটির বিপক্ষে।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে গত ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঘরের মাঠের হোম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সবমিলে পেশাদার ফুটবলে ৬০টি হ্যাটট্রিক করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, এই দিক থেকে মেসির চেয়ে এগিয়েই আছেন রোনালদো। ক্যারিয়ারে ৬০টি হ্যাটট্রিক করেছেন রোনালদো আর মেসি করেছেন ৫৪টি। তবে ফুটবলে ৫০-এর বেশি হ্যাটট্রিক করা তারকা মাত্র তাঁরা দুজনই।

রোনালদো তাঁর ৬০টি হ্যাটট্রিকের মধ্যে ৪৪টি করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, ১০টি করেছেন নিজ জাতীয় দল পর্তুগালের বিপক্ষে আর সমান তিনটি করে করেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। মেসি ও রোনালাদোর পর তৃতীয় সর্বোচ্চ হ্যাটট্রিক করা ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের রবার্তো লেভানদোভস্কি। পোলিশ এই স্ট্রাইকার করেছেন ২৯টি হ্যাটট্রিক। এর পরেই অবস্থান অ্যাথলেটিকো মাদ্রিদের লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই তারকা ফুটবলার করেছেন ২১টি হ্যাটট্রিক।


আরোও অন্যান্য খবর
Paris