সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

ইনডেক্সধারী ও নিয়োগ সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সব বাধা কাটল

Paris
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ জটিলতা, ৩৫ বছরের বেশি বয়সের শিক্ষকদের যোগদান ও ইনডেক্সধারীদের এমপিও জটিলতা সমাধানে আর কোনও বাধা থাকছে না। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন। বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) চেয়ারম্যান মো. এনামুল কাদের খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, এনটিআরসিএ সুপারিশ পাওয়া ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষকদের যোগদান করতে পারবে। এতে কোনও সমস্যা সৃষ্টি করা যাবে না। আর যারা যোগদান করেননি সে সব পদে ওয়েটিং লিস্ট থেকে নিয়ে এসে যোগদান করাতে হবে। যেকোনও বিভাগে ইনডেক্সধারী শিক্ষকরা অন্য বিভাগে গেলেও নতুন করে এমপিও নিতে হবে না উল্লেখ করে জানানো হয়, আগের এমপিও বহাল থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করতে হবে।

যে কোনও বিভাগে ইন্ডেক্স দারী হলে সে অন্য বিভাগে গেলে নতুন করে এমপিও করতে হবে না বলেও জানানো হয়। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কোনও স্কুলে বা কলেজে ইনডেক্সধারী হলে ওই শিক্ষক কারিগরি বা মাদ্রাসা বিভাগের অধীন কোওন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে নতুন করে এমপিও নিতে হবে না। আগের ইনডেক্স অনুযায়ী পরিবর্তিত বিভাগের অধীনে এমপিওভুক্ত হতে পারবেন।

প্রসঙ্গত, আদালতের আদেশ এবং এনটিআরসিএ সুপারিশ থাকলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনধারী ৩৫ বছর বয়সের বেশি শিক্ষকদের যোগদান করতে দেয়নি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়রানি করেছে বলেও অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইনডেক্সধারী স্কুলের শিক্ষাক মাদ্রাসায় চাকরি নিলে নতুন করে এমপিওভুক্ত হেতে হতো। এই সিদ্ধান্তের ফলে নতুন করে এমপিওভুক্ত হতে হবে না।


আরোও অন্যান্য খবর
Paris