সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুই বছর পর জনসম্মুখে প্রিন্স হ্যারি ও মেগান

Paris
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস : ব্রিটেনের রাজকীয় জীবন ছেড়ে উত্তর আমেরিকায় পাড়ি জমানোর দুই বছর পর এই প্রথম ইউরোপে জনসম্মুখে একসঙ্গে দেখা গেল প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, দ্য ডিউক অ্যান্ড ডাচেস অব সাসেক্স নেদারল্যান্ডসের হেগে ইনভিকটাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন তারা। জানা গেছে, আফগান যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য হ্যারি সামরিক বাহিনীর পঙ্গুত্ববরণ করা সদস্যদের জন্যই এই গেমস চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান বক্তব্য রাখেন।

এ সময় মঞ্চে তাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা দর্শকদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানের একপর্যায়ে এ দম্পতি একে অপরকে চুম্বন করতেও দেখা গেছে। মেগান তার বক্তব্যে প্রিন্স হ্যারির সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি ডিউক অব সাসেক্সকে এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় করে দিয়ে বলেন, “আজকের এই পর্যায়ে আসতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে”। ইনভিকটাস গেমসের পরিকল্পনার জন্য তিনি প্রিন্স হ্যারিকে ধন্যবাদও জানান। প্রিন্স ও মেগান অনুষ্ঠানস্থলে আসার আগমুহূর্তে সেখানে পৌঁছায় ইউক্রেনীয় টিম।

ব্যাপক করতালি দিয়ে তাদের স্বাগত জানানো হয়। গেমসে অংশ নিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৯ জনের একটি টিম নেদারল্যান্ডস পৌঁছায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইনভিকটাস গেমসের এবারের পর্বে ২০টি দেশ থেকে ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। ২২ এপ্রিল শেষ হবে এবারের আসর। করোনা মহামারির কারণে গত দুই বছর গেমসটির আয়োজন স্থগিত ছিল বলে জানা গেছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো লন্ডনে ইনভিকটাস গেমস অনুষ্ঠিত হয়েছিল। এই গেমসের সঙ্গে হ্যারি ও মেগানের সম্পর্কের স্মৃতি জড়িত। ২০১৭ সালে গেমস চলাকালে প্রথমবারের মতো সাবেক মার্কিন অভিনেত্রীর সঙ্গে প্রিন্স হ্যারিকে জনসম্মুখে দেখা গিয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris