সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

Paris
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এফএনএস : বাংলাদেশ সফরের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবারের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দো। সর্বশেষ ভারত সফরের দলে থাকা দুই ক্রিকেটার লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালঙ্কার জায়গা হয়নি। ঘরোয়া ক্রিকেটের চার দিনের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর করা কামিন্দু মেন্ডিসেরও জায়গা হয়নি এই দলে।

প্রাথমিক স্কোয়াড থেকে পরে ১৮ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করবে এসএলসি। সিরিজ খেলতে আগামী (৮ মে) লঙ্কানদের ঢাকায় আসার কথা। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ২৩ মে থেকে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাধুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরি বন্দরসে, লাকশিথা মুনাসিংগে ও সুমিন্দা লক্ষণ।


আরোও অন্যান্য খবর
Paris