সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

টিভিতে দেখা যাবে সুপার লিগের খেলা

Paris
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এফএনএস : ঢাকা প্রিমিয়ার লিগে আরও জমজমাট লড়াইয়ের অপেক্ষা। শুরু হচ্ছে সুপার লিগ পর্ব। আগামীকাল সোমবার থেকে তিন ভেন্যুতে চলবে ঢাকা লিগের এই আকর্ষণীয় পর্ব। তিন ভেন্যুর একটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এই ভেন্যুর সব ম্যাচ দেখা যাবে টিভিতে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। শুধু তা-ই নয়, এবার রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে। বিকেএসপির দুই ভেন্যু ও মিরপুর মিলিয়ে প্রত্যেক ম্যাচ ডেতে তিনটি করে খেলা। মিরপুরের ম্যাচ টিভিতে, আর বিকেএসপির ম্যাচ দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। সুপার লিগের সঙ্গে চলবে রেলিগেশন লিগের খেলাও। এই পর্বের ম্যাচগুলো হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। গতকাল শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সুপার লিগ শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে। রেলিগেশন একই তারিখ থেকে শুরু হচ্ছে। ১৮, ২১, ২৪, ২৬ ও ২৮ এপ্রিল সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতি রাউন্ডের ম্যাচগুলোর জন্য রিজার্ড ডে রাখা হয়েছে।’

টিভিতে খেলা সরাসরি সম্প্রচার করা প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার একটা প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরের খেলাগুলো টিভিতে টেলিকাস্ট হবে, আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে।’

এবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট, রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৮ এপ্রিল প্রথম রাউন্ডে শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। সকাল ৯টায় শুরু ম্যাচটি দেখা যাবে টিভির পর্দায়। একই দিন একই সময়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামালের প্রতিপক্ষ গাজী গ্রুপ। একই ভেন্যুর ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ লড়বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।


আরোও অন্যান্য খবর
Paris