সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রথম নারী উপাচার্য পেল পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এফএনএস : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) হাফিজা খাতুন। গত মঙ্গলবার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি পাবিপ্রবি’র প্রথম নারী উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিজন কুমার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় পাবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা মতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাসুম আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে চার বছরের জন্য অধ্যাপক হাফিজা খাতুনকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়।

অফিসিয়ালি আমরা চিঠি পেয়েছি। গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য এম রোস্তম আলীর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন অভিযোগ ওঠার পর উদ্ভূত পরিস্থিতিতে এক সপ্তাহ আগেই ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়েও নানা জটিলতা দেখা যায়। এ অবস্থায় নতুন উপাচার্য পেলো বিশ্ববিদ্যালয়টি। এর আগে ১১ এপ্রিল বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল আলমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

হাফিজা খাতুন ১৯৫৪ সালের ১২ জুলাই ঢাকায় জন্মগ্রহন করেণ। তার ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। ১৯৭৯ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে কুমুদিনী কলেজ ও ইডেন মহিলা কলেজে ১৯৮১-১৯৮৬ সাল পর্যন্ত তিনি ভূগোল বিভাগের প্রভাষক হন। ১৯৮৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হন।

২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে চীনের নানজিংয়ের হোহাই বিশ্ববিদ্যালয়ের পুনর্বাসন জাতীয় গবেষণা কেন্দ্রের অ্যাকাডেমিক উপদেষ্টা কমিটির সদস্য তিনি।


আরোও অন্যান্য খবর
Paris