সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট শুরু

Paris
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

স্পোর্টস রিপোর্টার : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেঢিয়ামে শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। টসে হেরে ইস্ট জোন ব্যাট করতে নেমে ১ম ইনিংসে ৮৩ ওভারে সবকটি উইুকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। শুরুতেই ওপেনিংস ব্যাটসম্যানদ্বয় দাড়াতে পারেনি মাঠে রেজাউন মাত্র ১৬ ও আতিকুর রহমান ২ রান করে মাঠ ত্যাগ করে। এরপর ৩য় স্থলে আসে হিমায়েত সে ১৬৫ বলে ৫৭ ও লুলকারিং ডলোন ৬৬ রানে ৪৭ রান করে ফিরে যায়।

এছাড়াও আহরিয়ার আমিন ১৮ রান করেন। সাউথ জোনের পক্ষে আসিফ আজাদ ৪৮ রানে ৪টি, পারভেজ রহমান ৫২ রানে ২টি ও একান্ত শেখ ২৫ রানে ২টি উইকেট নেন। জবাবে সাউথ জোন ব্যাট করতে নেমে ১ম ইনিংশে ৫ ওভারে ১উইকেট হারিয়ে দিন শেষে ১২ রান করে। দলের পক্ষে মিকালিল ১৮ বলে ৭ রান করে অপরাজিত থাকে। মাইনুল ইসলাম ৭ বলে ৪ রানে মাঠ ত্যাগ করে। আসে মাহবুবুর রহমান সে ৫ বল খেলে ১ রান করে অপরাজিত থাকে। ইস্ট জোনের মাকসুদুর রহমান ৩ রানে দিয়ে ১টি উইকেট নেন।


আরোও অন্যান্য খবর
Paris