সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

একই দলে জিমি ভাইয়ের সঙ্গে হাসান

Paris
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

এফএনএস : একজন টেস্ট ইতিহাসের সফলতম পেসার, অন্যজন উঠতি তারকা। কাউন্টি ক্রিকেট ভিন্ন দেশের এই দুজনকে একই দলে খেলার সুযোগ করে দিল। এবারের ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারে খেলবেন পাকিস্তানের পেসার হাসান আলী। একই দলে খেলে থাকেন ইংলিশ পেস লিজেন্ড জেমস অ্যান্ডারসন। এমন সুযোগ পেয়ে তর সইছে না হাসানের। অ্যান্ডারসনের কাছ থেকে সুইং শিখে আরো ভয়ংকর হয়ে উঠতে চান পাকিস্তানি পেসার। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ছয় সপ্তাহের জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাসান।

অন্যদিকে এই ক্লাবের হয়ে ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে জিমির। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৬৪০ উইকেট শিকারি অ্যান্ডারসনের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান বলেন, ‘সুযোগটি দেওয়ার জন্য ল্যাঙ্কাশায়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জিমি ভাই আছেন আমাদের, জিমি অ্যান্ডারসন। আমি তাই খুবই খুশি ও রোমাঞ্চিত। ‘তিনি আরো বলেছেন, ‘সত্যি বলতে, আগে কখনোই তার সঙ্গে কথা হয়নি। তবে এখন তাকে অনেক অনেক প্রশ্ন করতে চাই।

তাকে প্রচুর বিরক্ত করব আমি (হাসি)। আমরা জানি, তিনি গ্রেট বোলার, দুই দিকে বল সুইং করাতে পারেন। তার কাছ থেকে শিখতে চাই, কিভাবে বল দুই দিকে সুইং করান তিনি, বিশেষ করে ক্রস-সিম ডেলিভারিতে। এটা আমি শিখতে চাই। ছোট্টবেলা থেকেই সত্যি বলতে আমরা কাউন্টি ক্রিকেটের কথা শুনে আসছি। কাউন্টিতে একসময় খেলা কিংবদন্তি ওয়াসিম আকরামও আমাকে উৎসাহ দিয়েছেন। ‘


আরোও অন্যান্য খবর
Paris