সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

উদ্দাম নাচে আবার আলোচনায় উরফি

Paris
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

এফএনএস : করণ জোহর সঞ্চালিত ‘বিগ বস’-এর ওটিটি প্ল্যাটফর্মের সংস্করণে অংশগ্রহণ করেছিলেন উরফি জাভেদ। কিন্তু সেখান থেকেই খ্যাতির দিকে যাত্রা শুরু করেননি তিনি। শুরু হয়েছে পোশাক দিয়ে। ভক্তদের কাছে তার পরিচয়, যিনি অচেনা সাজে নিজেকে সাজান। স্বল্পবসনে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় উরফিকে। এজন্য কম সমালোচনাও শুনতে হয় না তাকে। সম্প্রতি আবারও আলোচনায় উরফি।

একগুচ্ছ সেফটি পিন দিয়ে সাজিয়েছেন নিজেকে। সেফটি পিনের শৃঙ্খল বানিয়ে তা দিয়ে নিজের শরীর ঢেকেছেন। যদিও অন্তর্বাস পরতে ভোলেননি তিনি। ইনস্টাগ্রামে সেই পোশাক পরে নেচে ভিডিও দিয়েছেন তিনি। জানিয়েছেন, তিনদিন ধরে এই পোশাক বানিয়েছেন তিনি এবং তার সহকর্মীরা। আনন্দবাজার ডিজিটাল জানায়, সম্প্রতি ‘নীলছবি’ বিতর্কেও জড়িয়েছেন উরফি জাবেদ। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নীলছবির শুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন।

যদিও বিষয়টি ছিল পুরোটাই সাজানো। উরফির সঙ্গে মজা করার জন্য এক পরিচালক ও কয়েকজন অভিনেতা ঘটনাটি এমনভাবে সাজিয়েছিলেন, যা দেখে মনে হয়েছিল উরফিই নীলছবির শুটিং করতে গিয়ে ধরা পড়েছেন। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখে উরফির ভক্তদের অনেকে অবশ্য বলেছেন, তিনি নিজেও এই মজার ব্যাপারে জানতেন।


আরোও অন্যান্য খবর
Paris