সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

এবার আরব আমিরাতে স্থায়ী হচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল

Paris
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এফএনএস : রাজনৈতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে আফগানিস্তানে এখনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অনুমতি দেয়নি আইসিসি। নিকট ভবিষ্যতেও দেওয়ার সম্ভাবনা নেই। এমন অবস্থায় আফগান ক্রিকেটাররা কখনো ভারত, পাকিস্তান আবার কখনো সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন। এবার তারা এর স্থায়ী সমাধান চাচ্ছে। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে আফগানিস্তান ক্রিকেট দল। সেখানেই এবার স্থায়ী হওয়ার চেষ্টা করছে তারা।

মূলত ভিসা জটিলতা কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড এসিবি। জানা গেছে, ২০ জনেরও অধিক আফগান ক্রিকেটার ও কর্মকর্তার জন্য আমিরাতের ভিসা নেওয়ার চেষ্টা করছে এসিবি। এমনটা হলে আগামীতে রশিদ খান, মোহাম্মদ নবীরা আরব আমিরাতের ভিসা ব্যবহার করবেন। এতে বিদেশ সফরের ক্ষেত্রে ভোগান্তি থেকে রেহাই পাবেন আফগান ক্রিকেটাররা।

আগামী আগস্টে আয়ারল্যান্ড সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। তার আগেই এ প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে এসিবি। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘এসিবি প্রায়ই আরব আমিরাতে আফগানিস্তানের হোম সিরিজ আয়োজন করে। তাই খেলোয়াড় ও কর্মকর্তাদের সেই দেশে বসবাসের অনুমতি নেওয়া দরকার।’


আরোও অন্যান্য খবর
Paris