সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলে নিয়োগ পেলেন ৪৬ জন

Paris
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পুলিশে (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) ৪৬ জন চাকরি পেয়েছে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর অনেক উত্তীর্ণ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। নতুন নিয়মে এদের মধ্যে ১ হাজার ৫’শ জন প্রার্থী প্রথম পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৭০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হন। তারা লিখিত পরীক্ষা দেন, এর মধ্যে ১৫০ জন উত্তীর্ণ হন। তাদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ৪৬ জনকে (৩৯ জন পুরুষ ও ৭ জন নারী) নিয়োগের জন্য নির্বাচন করা হয়। অপেক্ষমাণ রয়েছে অতিরিক্ত ১৬ জন প্রার্থী। ফলাফল ঘোষণা শেষে রবিবার দুপুর দেড়টায় জেলা শহরের উপকন্ঠ নয়াগোলাস্থ পুলিশ লাইনসে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব সাংবাদিকদের বলেন,

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪৬ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়া হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ মধ্যবিত্ত, কৃষক ও দরিদ্র পরিবারের সন্তান। সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, এই তরুণরা তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। এদিকে নিয়োগপ্রাপ্ত শামিম রেজা, সুজন আলী ও খাদেজা খাতুন তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। শেষে পুলিশ সুপার নতুন নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আরোও অন্যান্য খবর
Paris