সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ

Paris
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এফএনএস : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের বেতন-ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ আদেশ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী ০৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

বিধায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশল্ড অফিসার-কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে। বাংলাদেশ ট্রেজারি রুলস-এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২) তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris