সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

যে কারণে শ্রীদেবীর সঙ্গে রাজমৌলির দ্বন্দ্ব ছিলো

Paris
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এফএনএস : ‘বাহুবলী’, ‘বাহুবলী ২’, ‘আরআরআর’ সিনেমা দিয়ে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন এসএস রাজমৌলি। বর্তমানে সবচেয়ে দামি পরিচালকের তকমা তার দখলে। তবে নিজের ক্যারিয়ারের এমন সাফল্যের সময়ে সামনে এলো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে তার বিরোধের কথা! ঘটনাটি অনেকদিন আগের হলেও সম্প্রতি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বলিপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে গেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘বাহুবলী’ মুক্তির দিন কয়েক আগে রাজমৌলি সম্পর্কে বলতে গিয়ে একটি সাংবাদিক সম্মেলনে শ্রীদেবী বলেছিলেন, তার সঙ্গে আচরণে ‘অত্যন্ত অভদ্রতার পরিচয় দিয়েছেন রাজামৌলি।’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন সরাসরি আক্রমণে বিব্রত হয়ে পড়েছিলেন পরিচালক রাজমৌলি। সেই সাংবাদিক সম্মেলনের পর ক্ষমা চাইতেও বাধ্য হন তিনি। পরিচালক সবার সামনে ভুল স্বীকার করেন। ঘটনার কারণ হিসেবে জানা গেছে, ‘বাহুবলী’ সিনেমার শিবগামী চরিত্রটি প্রথমে শ্রীদেবীকেই দিতে চেয়েছিলেন রাজামৌলি। কিন্তু শ্রীদেবী সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এই ঘটনার পরই একটি অনুষ্ঠানে শ্রীদেবীকে নিয়ে বেশকিছু মন্তব্য করেন পরিচালক।

তিনি জানিয়েছিলেন, শ্রীদেবীর তারকাচিত বদমেজাজের পরিচয় পেয়েছেন তিনি। এমনকি ‘বাহুবলী’ সিনেমার জন্য শ্রীদেবীর চাওয়া পারিশ্রমিক নিয়েও কটাক্ষ করেছিলেন। এ প্রসঙ্গে শ্রীদেবী বলেন, ‘প্রথমত, আমি ভাবতেই পারছি না, উনি এ ধরনের কথা বলতে পারেন। দ্বিতীয়ত, আমি দাবি-দাওয়া করার মানুষ নই। বাহুবলী নিয়ে যা হয়েছে, তা অতীত। আমি এমন অনেক সিনেমাতেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আর আমি মনে করি, যে সিনেমা আমি করিনি তার সঙ্গে আমাকে জড়িয়ে মন্তব্য করাটা অত্যন্ত অভদ্রতার পরিচয়। রাজমৌলি অভদ্রতার পরিচয় দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris