সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

‘২০২৫ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৩০ লাখ কর্মসংস্থান’

Paris
Update : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

এফএনএস : ২০২৫ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে এক লাখ ৯ হাজার ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ সব প্রতিষ্ঠান এর আওতায় আসবে। এতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলায় আয় এবং ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শনিবার বিকেল তিনটায় দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নে আইসিটি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষিত বেকারদের টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে, দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বাড়াতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে। ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে প্রত্যন্ত গ্রামঞ্চলে ইন্টারনেটর সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছেন সেভাবে বাংলার মানুষ ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বকে হাতের নাগালে আনবে। এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, খট্রামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওসার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris