সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন ঘটনা!

Paris
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস : গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। দুই স্পিনার নিয়ে নামা বাংলাদেশ গতকাল শুক্রবার স্পিন দিয়েই বোলিং আক্রমণ শুরু করেছে। শুরুর দুই বোলারের একজন ছিলেন মেহেদী হাসান মিরাজ অন্যজন খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮৬ বছর পর এমন কোনো ঘটনা ঘটল। টেস্টের প্রথম ইনিংসে একপ্রান্ত থেকে পেসার আর অন্যপ্রান্ত থেকে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৩৫ সালে। ওই বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে।

টস হেরে বোলিংয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভারটি করেছিলেন পেসার আর্নি ম্যাককরমিক। দ্বিতীয় ওভারেই আসেন লেগস্পিনার বিল ও’রাইলি। চলতি টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথেও এই ঘটনা ঘটেছে মাত্র একবার। সেটাও ১৩৩ বছর আগে! ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ইংলিশ স্পিনার স্পিনার জনি ব্রিগস প্রথম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন। বাংলাদেশও এর আগে একবারই এমন কাণ্ড ঘটিয়েছে। ২০১৮ সালে জ্যামাইকায় উইন্ডিজের বিপক্ষে আবু জায়েদের পার্টনার হয়েছিলেন সাকিব আল হাসান।


আরোও অন্যান্য খবর
Paris