সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফল

Paris
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

স্পোর্টস রিপোর্টার : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা ফের শুরু। গতকাল বুধবার (৬ এপ্রিল) সফররত খুলনা জেলা ৬ উইকেটে হারায় নেত্রকোনা জেলাকে। টসে হেরে নেত্রকোনা ব্যাটি করতে নেমে ৩৪.৫ ওভারে সবকটি উইকেট খুইয়ে সংগ্রহ করে ১১১ রান। দলের পক্ষে আশরাফুল আলম ৩৪ বলে ১৪, রাসেল মাহমুদ ৪২ রানে ২৩ ও ইসাত ইসতিয়াক ২৫ বলে ১৮ ও আসিফ মাহমুদ ২৪ বলে ১৬ রান করেন।

বিপক্ষে সুজাত হাসান ৩৬ রান খরচায় ৪টি.বিশ্বনাথ হালদার ২৬ রান খরচ্য়া ৩টি উইকেট নেন। জবাবে খুলনা জেলা ব্যাট করতে নেমে ২৬.৫ ওভারে ৪ উইকেট খুইয়ে সংগ্রহ করে ১১২ রান। দলের পক্ষে মোসাদ্দেক রাহি ৫৪ বলে ৩৯রান করেন। এছাড়াও সাজ্জাদ সোহাগ ৬২ বলে ৪৭ রানে ও আসিকুজ্জামান ৩৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকে। বিপক্ষে দলের পক্ষে ইফতিয়ার ওয়াহিদ ২৭ রান খরচায় ২টি উইকেট নেন।


আরোও অন্যান্য খবর
Paris