সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইফতার বিক্রি দিয়ে ‘ফারিশতা’ চালু মাহির

Paris
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

এফএনএস : ক’দিন আগেই চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান দিয়েছিলেন, রেস্তোরাঁ ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে জোরকদমে চলছে কাজ। যার নাম রেখেছেন ‘ফারিশতা’। এবার সেটার অনানুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রোস্তোরাঁটি পুরোপুরি চালু না হলেও শুরু হয়েছে ইফতারি বিক্রি। গত সোমবার সেখানে উপস্থিত হয়ে তার তদারকি করেন এই চিত্রনায়িকা। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম। সেসময় ফেসবুক লাইভেও আসেন এই নায়িকা। মাহি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে।

আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপোশ করছি না।’ মাহির পোস্ট করা ফেসবুক ভিডিওতে দেখা যায়, গত সোমবার ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন তিনি। নিজ হাতে খাশির পায়া ক্রেতার হাতে তুলে দেওয়ার সে ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামতো আমি নিজ হাতে খাসির পায়াটা বিক্রি করেছি।’ জানা যায়, তার রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে।

তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।


আরোও অন্যান্য খবর
Paris