সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১ম বাংলা ক্যাট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির আয়োজনে ও প্রাইম ব্যাংকের পৃষ্ঠাপোষকতায় ১ম বাংলা ক্যাট টি-২০ টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বগুড়া মোসলেম স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী মুক্তি সংঘ। গতকাল শনিবার বিকেলে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ আসাদুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী শাখার হেড আব্দুল হালিম, ফার্স্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট নাজিম উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এর পরিচালক তৌরিদ আল মাসুদ রনি, কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আব্দুল মোক্তাদির। অনুষ্ঠানে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris