সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং কোচ উমর গুল

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস : ক্রিকেট ছাড়ার পর পরই কোচিংয়ের পেশায় নিজেকে যুক্ত রেখেছেন উমর গুল। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতা দেখানোর পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করার সুযোগ পাচ্ছেন সাবেক এই পেসার। তিন সপ্তাহের জন্য তাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পর্যবেক্ষণে আফগানরা সন্তুষ্ট হলে বাড়তে পারে গুলের মেয়াদ। আবুধাবিতে আগামী সোমবার আফগানদের ক্যাম্পে যোগ দেবেন ৪২১ উইকেট নেওয়া ৩৭ বছর বয়সী গুল।

তিনি বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক দলের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত আমি। আফগান বোলারদের সাহায্য করার জন্য আমার অভিজ্ঞতা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’ এদিকে, গুলের আগে গ্রাহাম থর্পকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


আরোও অন্যান্য খবর
Paris