সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সেমির আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই ব্রাজিল-আর্জেন্টিনার

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস : এক দল পড়েছে আট গ্রুপের প্রথম ভাগে। পরের ভাগে আরেক দল। তাই কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ড্র হয়েছে শুক্রবার। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। অন্যদিকে, রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী ব্রাজিল ‘জি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে। আট গ্রুপে প্রতিটির শীর্ষ দুটি করে দল যাবে নকআউট পর্বের প্রথম ধাপে, অর্থাৎ শেষ ষোলোয়।

সেখানে ‘এ’ থেকে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো মুখোমুখি হবে একে অন্যের। একইভাবে, মুখোমুখি হবে পরের চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো। যেমন, শেষ ষোলোয় মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘ডি’ গ্রুপের রানার্সআপ, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ, ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘সি’ গ্রুপের রানার্সআপ।

এদের মধ্যে জয়ী দলগুলোই মুখোমুখি হবে কোয়ার্টার-ফাইনালে। সেক্ষেত্রে শুধু শেষ চারে গেলেই দেখা হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার। গ্রুপ পর্বে আগামী ২২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল।


আরোও অন্যান্য খবর
Paris