সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবলে লালমনিরহাট চ্যাম্পিয়ন

Paris
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

স্পোর্টস রিপোর্টার : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চুড়ান্ত পর্বের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্টিত খেলায় নিজের মাঠে খেলেও সফররত লালমনিরহাট জেলা নারী ফুটবল দলের কাছে ১-০ গোলে হেরে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিলো লালমনিরহাট জেলার হাতে আর রানারআপের ট্রফি নিলো রাজশাহী জেলা নারী ফুটবল দল। খেলার প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় সুযোগ পেয়ে সুযোগ সন্ধানী খেলোয়াড় লিভা আকতার গোলের যাত্রা শুরু ও কিছুক্ষন পরেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে রাজশাহী খেলোয়াড়রা অগনিত সুযোগ পেয়েও গোল পরিশোধে ব্যর্থ হয় ফলে তারা ১-০ গোলে হেরে যায় লালমনিহাটের কাছে। লালমনিরহাটের সেরা খেলোয়াড় মৌসুমি, লিভা আকতার সর্বোচ্চ গোলদাতা, মাগুরার রিয়া উদিয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করে। আর বেষ্ট ভেন্যুর মর্যদা পাই কক্সবাজার জেলা সেই সংগে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মাগুরা জেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কারের অর্থ ও ট্রফি তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি প্রাক্তন ফুটবলার মোঃ আব্দুল হান্নান মানিক।

এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে উপ-সচিব মোঃ সাদেকুল ইসলাম সৈয়কত, প্রাক্তন ফুটবলার মোঃ আশরাফ হোসেন নবাব, মোঃ আলী আফতাব তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন ফুটবলার মোঃ ওয়াহেদুন নবী অনু।


আরোও অন্যান্য খবর
Paris